Faculty of Law

ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়া, আইন বিভাগ, ২৬১ ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হলো।

ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়া, আইন বিভাগ, ২৬১ ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হলো।

views January 28, 2026

ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়ার ল’ বিভাগের ২৬১ ব্যাচের অভ্যর্থনা অনুষ্ঠান সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে উজ্জ্বল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রফেসর এ.এস.এম. শফিকুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান, প্রভাষক, লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান (LIS) বিভাগ।

অনুষ্ঠানটি সূচনা করা হয় কোরআন তেলাওয়াত (আবু বকর সিদ্দিক, ২৫২ ব্যাচ) এবং গীতা পাঠের (অন্তরা বর্মন, ২৫২ ব্যাচ) মাধ্যমে।

এরপর শিক্ষকদের পরিচয় করানো হয়। ল’ বিভাগের বিভাগীয় প্রধান, প্রভাষক মো. সোহাকুল ইসলামকে ক্রেস্ট দিয়ে এবং প্রভাষক মোহাম্মদ শাজ্জাদ হোসেনকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।


২৬১ ব্যাচের শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানোর পর বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। ২৪২ ব্যাচ থেকে রফিকুল ইসলাম রনি, আয়েশা আকতার ও হাসনাত জাহান মনিরা, ২৫১ ব্যাচ থেকে শেখ এলহাম আহমেদ রোজ, মারিয়াম সুলতানা অর্পি এবং ২৬১ ব্যাচ থেকে খাদিজা আক্তার ও মোহাম্মদ মিসবাউল হক তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন রফিকুল ইসলাম রনি (২৪২ ব্যাচ) ও কাজী সাদিয়া ইসলাম (২৫১ ব্যাচ), আর গান পরিবেশন করেন জহুরা মানজাবী।

উল্লেখযোগ্যভাবে, ক্রিয়েটিভ ও চমৎকার কার্যকলাপে অংশগ্রহণের জন্য ডিন’স মেরিট সার্টিফিকেট প্রদান করা হয় সুমাইয়া আক্তার ও নূরে জান্নাতকে। এরপর ২৬১ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস রুটিন এবং কারিকুলাম প্রধান করা হয়।

শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। বক্তৃতা প্রদান করেন প্রভাষক মোস্তাফিজুর রহমান (LIS), প্রভাষক মারিয়া মাহবুব ও প্রভাষক মোহাম্মদ শাজ্জাদ হোসেন (LAW), যোগাযোগ কর্মকর্তা রোকান উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর এ.এস.এম. শফিকুল্লাহ এবং ল’ বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. সোহাকুল ইসলাম। অনুষ্ঠানের সমাপনীতে সকলেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হয়ে একটি স্মরণীয় গ্রুপ ছবি তোলেন।

এভাবে, বিশ্ববিদ্যালয়ের ল’ বিভাগে নতুন ব্যাচের শিক্ষার্থীদের উজ্জ্বল ও আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো হলো।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন: তাহসিন রোমানা রাইসা, জহুরা  মানজাবী, এবং মেহেরিন মারুফ।


(News by K.M. Mostafiz)