Department of Sociology

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে সমাজ‌বিজ্ঞান বিভাগের এ‌্যালামনাই শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে সমাজ‌বিজ্ঞান বিভাগের এ‌্যালামনাই শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি

views August 19, 2025

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বাস্তব জীবনের দক্ষতা অর্জনও জরুরি। এই লক্ষ্যকে সামনে রেখে আজ ১৩ আগস্ট ২০২৫ খ্রি., বুধবার বিকাল ৩.০০ টায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মাতিন আহমেদ—অশোকা ফেলো, যুক্তরাষ্ট্র এবং এসআইপি আ্যাবাকাস প্লাস বাংলাদেশের কান্ট্রি হেড ও ব্যবস্থাপনা পরিচালক।


উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞন বিভাগের এ্যালামনাই শিক্ষার্থীরা, যারা ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন অথবা খণ্ডকালীন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা যাচাই ও মূল্যায়নের লক্ষ্যে আয়োজন করা হয় সাক্ষাৎকার পর্ব, যেখানে ড. মাতিন আহমেদ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং পেশাগত দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করেন। তিনি বলেন, “ সাক্ষাৎকারের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতির মান যাচাই এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া সম্ভব হয় যা তাদেরকে আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে ভাল অবস্থান তৈরীতে সহায়তা করবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই ধরনের কার্যক্রম তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে যা ভবিষ্যতে আমাদের চাকরির প্রস্তুতিতে সহায়ক হবে এবং সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রোহানা আফরোজ বলেন, “আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত হোক। এই ধরনের কার্যক্রম তাদের সেই প্রস্তুতিতে সহায়ক হবে।” কর্মশালা শেষে ড. মাতিন আহমেদ সকল শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বর্তমান চাকরির বাজারে চাহিদাসম্পন্ন দক্ষতা নিয়ে আলোচনা করেন। এরই ধারাবাহিকতায় তিনি গবেষণা, বিশ্লেষণ ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাঠ্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনার কথা বিবেচনায় আনার পরামর্শ দেন।