ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় ‘ডে-কেয়ার উদ্বোধন।

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় ‘ডে-কেয়ার উদ্বোধন।

views November 3, 2026

শিক্ষা ও পারিবারিক দায়িত্বের মধ্যে সমন্বয় সাধন এবং সন্তান লালন-পালনের পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখার সুযোগ আরও সহজ করতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নবপ্রতিষ্ঠিত ডে-কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার বিকাল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। চেয়ারম্যান এর পক্ষে ফিতা কেটে সেন্টারটির উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য প্রফেসর ড. তৌফিকুল ইসলাম মিথিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর এ. এস. শফিকুল্লাহ, পরিচালক (অর্থ) জনাব মো. আনোয়ার হোসেন, ডে-কেয়ার সেন্টার স্থাপন কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
এই ডে-কেয়ার সেন্টারে শিক্ষার্থীদের সন্তানদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও যত্নশীল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। বিশেষত সন্তান লালন-পালনের পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী নারী শিক্ষার্থীদের জন্য উদ্যোগটি সহায়ক ভূমিকা রাখবে।
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া বিশ্বাস করে, শিক্ষার প্রকৃত অগ্রযাত্রা কেবল শ্রেণিকক্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের বাস্তব জীবন, দায়িত্ব ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়েই গড়ে ওঠে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ।

Notice