ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত।
views
October 28, 2026
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ ও লালন করার প্রত্যয়ে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর ২০২৬, বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা নজরুলসংগীত, নৃত্য, আবৃত্তি, একক অভিনয় ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ইব্রাহিম, কলা অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিজানুর রহমান, পরিচালক (অর্থ) জনাব মো. আনোয়ার হুসেন এবং নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মানবর্ধন পাল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য সাহিত্য ও সাংস্কৃতিক অবদানের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ, সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রতকরণ এবং জাতীয় ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া
জ্ঞান, সৃজনশীলতা ও সংস্কৃতির সমন্বয়ে এগিয়ে চলুক আগামীর প্রজন্ম।


