‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য প্রফেসর ড. তৌফিকুল ইসলাম মিথিল, উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর এ. এস. শফিকুল্লাহ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
জাতীয় কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও প্রতিবাদী চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের মননশীলতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



Other Post
-
(1)
-
(10)
-
(1)
-
(8)
-
(2)
-
(4)
-
(1)
-
(42)
-
(5)
-
(167)
-
(55)
-
(1)
-
(2)
-
(12)
-
(2)
Notice
Oct 15
2026
Dec 19
2024
