বইয়ের সঙ্গে বন্ধন, জ্ঞানের পথে অগ্রযাত্রা । ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং মননশীলতার বিকাশের লক্ষ্যে ২ নভেম্বর ২০২৬, সোমবার, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ক্যাম্পাস প্রাঙ্গণে প্রথমা প্রকাশনীর উদ্যোগে একক বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এ বইমেলার উদ্বোধন করেন। মেলায় প্রথমা প্রকাশনীর বিভিন্ন বিষয়ের বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি বইয়ের ওপর বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বইপ্রেমী সকলের জন্য মেলাটি উন্মুক্ত ছিল।
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া বিশ্বাস করে, বইপাঠ কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়; বরং এটি মুক্তচিন্তা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম অনুষঙ্গ। ক্যাম্পাসে একটি সমৃদ্ধ পাঠসংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বই হোক জ্ঞানচর্চার অনুপ্রেরণা, আলোকিত ভবিষ্যৎ গড়ার সঙ্গী।

Other Post
-
(1)
-
(10)
-
(1)
-
(8)
-
(2)
-
(4)
-
(1)
-
(40)
-
(5)
-
(163)
-
(53)
-
(1)
-
(28)
-
(9)
-
(2)
Notice
Oct 15
2026
Dec 19
2024
May 12
2026
Oct 15
2026
Dec 19
2024
