ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে স্প্রিং–২০২৬ ভর্তি মেলা শুরু

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে স্প্রিং–২০২৬ ভর্তি মেলা শুরু

views January 25, 2026

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে স্প্রিং–২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় ও সুবিধাসহ ভর্তি মেলার আয়োজন করা হয়েছে আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ—টানা তিন দিনব্যাপী।

ভর্তি মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবং বোর্ড অব ট্রাস্টির সকল সম্মানিত সদস্যবৃন্দ ভর্তি কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সুদূর আমেরিকা থেকে ভিডিও কলের মাধ্যমে মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ মহোদয়ের সঙ্গে ভর্তি কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।
তিনি ভর্তি মেলার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাকাল্টি মেম্বার ও কর্মকর্তাদের সঙ্গে ভর্তি কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার কৌশল বিনিময় করেন।

ভিডিও আলোচনায় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহোদয় ভর্তি কার্যক্রমসহ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধবভাবে পরিচালনার জন্য স্পষ্ট নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, স্প্রিং–২০২৬ সেমিস্টারের ভর্তি মেলায় শিক্ষার্থীদের জন্য থাকছে—
• ভর্তি ফি’তে ৫০% ছাড়
• উন্নয়ন ফি’তে ৪০% ছাড়ে ভর্তির বিশেষ সুযোগ

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই ভর্তি মেলার মাধ্যমে নতুন শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।

প্রতিবেদকঃ
মো. রোকন উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়।

Notice