ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো “Intra Moot Court Competition” অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো “Intra Moot Court Competition” অনুষ্ঠিত।

views May 19, 2026

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো “Intra Moot Court Competition” অনুষ্ঠিত।
আইন শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, যুক্তি উপস্থাপন দক্ষতা, গবেষণা সক্ষমতা এবং আদালতভিত্তিক পেশাগত অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো “Intra Moot Court Competition” আয়োজন করা হয়েছে। আজ ১৮ মে ২০২৬, সকাল ১০:০০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রতিযোগিতাটির প্রিলিমিনারি ও কোয়ার্টার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
মুট কোর্ট প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাডেমিক কার্যক্রম, যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট একটি মামলার ভিত্তিতে আদালতের আদলে আইনগত যুক্তি, বিচার বিশ্লেষণ এবং মৌখিক উপস্থাপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ আইনজীবী ও বিচারক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিক্ষার্থীদের পেশাগত আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এছাড়াও বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একজন আইন শিক্ষার্থীর জন্য শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়; বরং বাস্তবমুখী আইনি অনুশীলন, যুক্তি বিশ্লেষণ, গবেষণা দক্ষতা এবং আদালতে উপস্থাপনার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Moot Court Competition শিক্ষার্থীদের সেই বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ করে দেয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিচারিক প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা লাভ করে এবং ভবিষ্যতে দক্ষ আইনজীবী, বিচারক ও আইন গবেষক হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
প্রতিযোগিতায় Adjudicator হিসেবে দায়িত্ব পালন করেন আশা ইউনিভার্সিটির লেকচারার কামরুজ্জামান, অ্যাডভোকেট অর্নব সানজানা ইলমা (District and Sessions Judge Court, Dhaka), অ্যাডভোকেট মারিয়া হোসেন অনন্যা (District and Sessions Judge Court, Brahmanbaria), ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. সোহাকুল ইসলাম, লেকচারার মারিহা হোসেন মাহবুব (Advocate, District and Sessions Judge Court, Dhaka) এবং লোকাচার মো. সাজ্জাদ হোসেন।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, যুক্তিনির্ভর উপস্থাপনা এবং পেশাদারিত্বপূর্ণ পরিবেশ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাস্তবমুখী আইন শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে।

Notice