ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১০.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোকপাত করেন। তাঁরা বলেন, জাতীয় ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ নতুন প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম এর পক্ষে অন্যতম ট্রাস্টি প্রফেসর ড. তৌফিকুল ইসলাম মিথিল ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, জাতীয় দায়িত্ববোধ এবং মূল্যবোধভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফল-২০২৬ সেমিস্টারে স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) হিসেবে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট ও সম্মাননা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক রোহানা আফরোজ এবং ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক জনাব নিয়াজ মাহমুদ সাকিব।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. মো. ইব্রাহিম অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন। তাঁর তত্ত্বাবধান, পরিকল্পনা ও সমন্বয়ে দিনব্যাপী কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মো. আনোয়ার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ী এবং স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তাঁরা বলেন, শিক্ষা, মানবিক মূল্যবোধ, নেতৃত্বের বিকাশ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম গড়ে তুলতে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া ভবিষ্যতেও এ ধরনের জাতীয় ও শিক্ষামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করবে।

Other Post
-
(1)
-
(10)
-
(1)
-
(8)
-
(2)
-
(4)
-
(1)
-
(31)
-
(5)
-
(154)
-
(52)
-
(1)
-
(27)
-
(9)
-
(2)
Notice
Dec 19
2024
May 12
2026
Dec 19
2024
