ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ইন্তেকাল, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ইন্তেকাল, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে শোক

views December 19, 2025

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

অন্যায়ের বিরুদ্ধে চিরউজ্জ্বল কণ্ঠস্বর হিসেবে পরিচিত শরীফ ওসমান হাদি সমাজ ও রাজনীতিতে সাহসী ভূমিকার জন্য ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। ন্যায়, সত্য ও অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম তাঁকে তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক করে তুলেছিল।

 

এই অকুতোভয় যোদ্ধার প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় গভীর শোক প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষার্থীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং জান্নাতের উঁচু স্থানে অধিষ্ঠিত করেন—আমিন।

Notice