নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় অডিশন অনুষ্ঠিত।   

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় অডিশন অনুষ্ঠিত।   

views October 15, 2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার, বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় অডিশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ, নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইব্রাহীম, কমিটির সদস্য সচিব অধ্যাপক মানবর্ধন পালসহ কমিটির অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অডিশনে গান, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, নাটক ও একক নৃত্যসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাঁদের পরিবেশনায় ফুটে ওঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের নানা দিক। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও সৃজনশীল উপস্থাপনায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম।
নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও তারুণ্যের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।
বিদ্রোহী কবির চেতনায় জাগ্রত হোক তারুণ্য, সংস্কৃতি ও মানবতার জয়গান।
🌿 নজরুল বর্ষ উদযাপন ২০২৬
আয়োজনে: ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়

Notice