ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

views March 26, 2026

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ২৬শে মার্চ, বাঙালি জাতির গৌরবোজ্জ্বল এই দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
দিবসটির সূচনায় ফারুকী পার্কস্থ স্মৃতি সৌধ (অবকাশ)-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মিজানুর রহমান।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মদান জাতির ইতিহাসে একদিকে যেমন বেদনাবিধুর, অন্যদিকে তেমনি গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের অবদান নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং একটি সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে অনুপ্রেরণা জোগায়।
প্রতিবেদকঃ
মো. রোকন উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়

Notice