ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “1st NILS University of Brahmanbaria Moot Court Competition 2026”
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো
“1st NILS University of Brahmanbaria Moot Court Competition 2026”
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষার্থীদের ব্যবহারিক আইন শিক্ষা, গবেষণা দক্ষতা, যুক্তি উপস্থাপন এবং আদালতভিত্তিক পেশাগত অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হয় “1st NILS University of Brahmanbaria Moot Court Competition 2026”।
আজ ২০ মে ২০২৬ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রতিযোগিতার সেমিফাইনাল ও জমকালো ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী প্রতিযোগীরা আদালতের আদলে আইনি যুক্তি, বিচার বিশ্লেষণ ও সাবলীল মৌখিক উপস্থাপনার মাধ্যমে অসাধারণ দক্ষতার পরিচয় দেয়। পুরো অডিটোরিয়ামজুড়ে ছিল এক প্রাণবন্ত, পেশাদার ও প্রতিযোগিতামূলক পরিবেশ, যা দর্শক ও বিচারকদের মুগ্ধ করে।
মুট কোর্ট প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাডেমিক কার্যক্রম। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবধর্মী মামলার ভিত্তিতে আইনগত গবেষণা, কেস অ্যানালাইসিস, যুক্তি নির্মাণ এবং আদালতে উপস্থাপনার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একজন আইন শিক্ষার্থীর জন্য শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান নয়, বরং বাস্তবমুখী আইনি অনুশীলন ও পেশাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ—এই প্রতিযোগিতা সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলমগীর মোহাম্মদ ফারুকী, District & Sessions Judge, Land Survey Appellate Tribunal, Brahmanbaria। Guest of Honour হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম এবং বোর্ড অব ট্রাস্টিজ সদস্য প্রফেসর ড. তৌফিকুল ইসলাম মিথিল ।তাঁরা এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থান করায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ।
প্রতিযোগিতায় বিচারক (Adjudicator) হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আলমগীর মোহাম্মদ ফারুকী, (District & Session Judge), Land Survey Appellate Tribunal, Brahmanbaria, জনাব মিজানুর রহমান (Civil Judge, Nabinagar Chowki Adalat, Brahmanbaria), জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা (Senior Civil Judge, Sadar, Brahmanbaria), জনাব আবু জাফর তৌফিক আহমেদ আহাদ (Lecturer, Bangladesh Maritime University) এবং জনাব ফাহমিন চৌধুরী (Lecturer, Bangladesh University of Professionals)।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী উপস্থাপনা, গবেষণাভিত্তিক যুক্তি ও পেশাদারিত্বপূর্ণ পারফরম্যান্স আয়োজনটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষ ও বাস্তবমুখী আইনজীবী, বিচারক ও আইন গবেষক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে।
