ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত
মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে কাউতলীতে অবস্থিত সৌধ হিরন্ময় চত্বর-এ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।


শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ, ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর কাজী মো. মোস্তফা জালাল।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁরা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শহীদ বুদ্ধিজীবীদের আত্মদান জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। তাঁদের অবদান জাতিকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত রাখতে এ ধরনের স্মরণীয় কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শ্রদ্ধা, নীরবতা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।

প্রচারে-
মো. রোকন উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়।
Other Post
-
(1)
-
(10)
-
(8)
-
(2)
-
(4)
-
(1)
-
(31)
-
(5)
-
(146)
-
(52)
-
(1)
-
(27)
-
(8)
-
(2)
Notice
May 12
2026
Dec 19
2024
