ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত

views December 16, 2025

মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ ফারুকী পার্কস্থ স্মৃতি সৌধ (অবকাশ)-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মিজানুর রহমান এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর কাজী মো. মোস্তফা জালাল।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মদান জাতির ইতিহাসে এক বেদনাবিধুর ও গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের অবদান জাতিকে একটি আলোকিত ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে নিরন্তর অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত রাখতে এ ধরনের স্মরণীয় কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
শ্রদ্ধা, নীরবতা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি সম্পন্ন হয়।
প্রচারে
মো. রোকন উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়

Notice