২১ ফেব্রুয়ারি: ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক এএসএম শফিকুল্লাহ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মিজানুর রহমান, বিবিএ বিভাগের বিভাগীয় প্রধান মনোয়ার উদ্দিন তালুকদার, আইন বিভাগের বিভাগীয় প্রধান সোহাকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এ সময় লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক অরুনিম রহমান ও সাবিনা তাবাসসুম, সিএসই বিভাগের প্রভাষক তানজিলা আক্তার পুষ্প, মাংসুরা কবির অনি ও মমিনুর রহমান, ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক ইমতিয়াজ মাহমুদ রিফাত, প্রভাষক চন্দ্রা মনি বড়াল চৈতি, আইন বিভাগের প্রভাষক মো. সজ্জাদ হোসেন, বিবিএ বিভাগের প্রভাষক আরিফুল হক উপস্থিত ছিলেন।
প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ চৌধুরী, হিসাব কর্মকর্তা কঙ্কজ চন্দ্র রায় ও অফিস সহায়ক সুমনও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
এই শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানায়।
Other Post
-
(1)
-
(10)
-
(8)
-
(2)
-
(4)
-
(1)
-
(31)
-
(5)
-
(146)
-
(52)
-
(1)
-
(27)
-
(8)
-
(2)
Notice
May 12
2026
Dec 19
2024
