অভিভাবক সমাবেশ (২০২৬)
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি ও অভিভাবকদের সঙ্গে কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল।
সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
তাঁর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ, কলা অনুষদের সম্মানিত ডিন ড. শাহআলম, ব্যবসায় অনুষদের সম্মানিত ডিন প্রফেসর কাজী মোস্তফা জালাল, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মিজানুর রহমান, সকল ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, গবেষণা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি নিয়মিত নজরদারি ও সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “একটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে পরিবার ও বিশ্ববিদ্যালয়ের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও যোগাযোগ শিক্ষার্থীদের একাডেমিক ও নৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।”
সমাবেশে অভিভাবকরা শিক্ষার্থীদের শিক্ষা, আচরণ, একাডেমিক পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে ভবিষ্যতে বাস্তবায়নের আশ্বাস দেন।
এই অভিভাবক সমাবেশ বিশ্ববিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে একটি দৃঢ় সেতুবন্ধন তৈরি করেছে, যা শিক্ষার্থীদের উন্নত ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবেদক:
মো. রোকন উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়
Other Post
-
(1)
-
(10)
-
(1)
-
(8)
-
(2)
-
(4)
-
(1)
-
(31)
-
(5)
-
(152)
-
(52)
-
(1)
-
(27)
-
(9)
-
(2)
Notice
Dec 19
2024
May 12
2026
Dec 19
2024
