নজরুল বর্ষ

নজরুল বর্ষ

views October 5, 2026

“দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার,

লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার!
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘কাণ্ডারী হুঁশিয়ার’ -এর শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ ০৫ অক্টোবর ২০২৬ সোমবার, সকাল ১১:০০টায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক মানবর্দ্ধন পাল। তিনি কবিতাটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় চেতনায় এর তাৎপর্য এবং সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে মূল্যবান আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এ.এস. এম. শফিকুল্লাহ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন এবং বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ইব্রাহিম,কলা অনুষদের ডীন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিজানুর রহমান, এবং পরিচালক (অর্থ) মো. আনোয়ার হোসেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান সহ সকল ফ্যাকাল্টি সদস্য ও কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক জনাব নিয়াজ মাহমুদ সাকিব।
আলোচনায় কবির বিদ্রোহী চেতনা, মানবমুক্তি ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান এবং বর্তমান সময়ে কাণ্ডারী হুঁশিয়ার’-এর প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।

Notice