University of Brahmanbaria-এর উদ্যোগে “Turning Vision into Victory” শীর্ষক সেমিনার সফলভাবে অনুষ্ঠিত

University of Brahmanbaria-এর উদ্যোগে “Turning Vision into Victory” শীর্ষক সেমিনার সফলভাবে অনুষ্ঠিত

views February 24, 2026

University of Brahmanbaria-এর উদ্যোগে “Turning Vision into Victory” শীর্ষক সেমিনারটি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের Inspiring Mind Lecture Series-এর অংশ হিসেবে আয়োজিত হয় এবং শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত অনুপ্রেরণামূলক ও আবেগঘন। সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক Gouranga Chandra Debnath.
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য Professor Dr. Syed Samsuddin Ahmed। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার Professor A. S. M. Shafiqullah, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান Professor Dr. Mijanur Rahman এবং বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান আহ্বায়ক ছিলেন বিবিএ বিভাগের বিভাগীয় প্রধান Md. Monowar Uddin Talukdar, এবং সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক Chandra Moni Baral Chaity ও বিবিএ বিভাগের প্রভাষক Md. Ariful Haque।
অধ্যাপক দেবনাথ তার জীবনের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে তার বয়স ৪৮ বছর হলেও তার শিক্ষকতা জীবনের শুরু হয় ৩৯ বছর আগে, যখন তিনি তৃতীয় শ্রেণিতে পড়তেন। তার প্রথম টিউশনির সম্মানী ছিল মাত্র ১.৫ টাকা এবং প্রথম ছাত্রের নাম ছিল জন্তু।
অধ্যাপক দেবনাথ খোলাখুলিভাবে জানান, তিনি ইন্টারমিডিয়েটে দুইবার অকৃতকার্য হয়েছিলেন—প্রথমবার গণিতে এবং দ্বিতীয়বার রসায়নে। কিন্তু তিনি কখনও হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবলের মাধ্যমে তিনি পরবর্তীতে ১৯৯৯ সালে ইন্টারমিডিয়েটে বাংলাদেশে ১ম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি United International University-এ বিজনেস ম্যাথমেটিক্স পড়ান এবং এ বিষয়ে একটি বইও রচনা করেছেন, যা অন্যান্য শিক্ষকরা পাঠদান ও গবেষণায় অনুসরণ করেন।
একজন জ্ঞানী মানুষের উক্তি, “Ever tried. Ever failed. No matter. Try again. Fail again. Fail better.” অধ্যাপক দেবনাথের জীবনের সঙ্গে এই উক্তির মিল পাওয়া যায়—ব্যর্থতা কখনও শেষ নয়; ধৈর্য, পরিশ্রম ও ধারাবাহিকতা মানুষকে সফলতার শিখরে পৌঁছে দেয়। তিনি আবেগাপ্লুত হয়ে তার মা ও ছোট ভাই নিতাই দেবনাথের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, তার মা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত না হলেও একজন জ্ঞানী মানুষ এবং মায়ের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি নারীদের প্রতি বিশেষ শ্রদ্ধাশীল।
মজিদ কলেজে অধ্যয়নকালে অধ্যাপক দেবনাথ প্রথমে একটি লজিং বাড়িতে থাকতেন এবং পরে কলেজ হোস্টেলে থাকেন, যেখানে দিনে প্রায় ২২ ঘণ্টা পড়াশোনা করতেন। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা বজায় রেখেছেন এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেছেন। হিন্দু ধর্মাবলম্বী সত্ত্বেও তিনি আন্তধর্মীয় সম্প্রীতির কথা বলেন এবং ফজরের আজান শুনতে ভালোবাসেন।
সেমিনারে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বটি প্রাণবন্ত হয়ে ওঠে। এলএলবি বিভাগের ২৬১ ব্যাচের শিক্ষার্থী তামীমী focus ধরে রাখার উপায় জানতে চাইলে অধ্যাপক দেবনাথ বলেন, লক্ষ্যকে প্রতিদিন চর্চা করতে হবে—Practice of target—তাহলেই concentration বৃদ্ধি পাবে। ইংরেজি বিভাগের ২৪১ ব্যাচের শিক্ষার্থী Simla মা–এর ভালোবাসা ও প্রেরণার উৎস সম্পর্কে প্রশ্ন করলে তিনি আবেগঘন কণ্ঠে মায়ের অবদানের কথা স্মরণ করেন। CSE বিভাগের ২৪১ ব্যাচের শিক্ষার্থী Liza Akter Popy-এর প্রশ্ন, “আমাদের কারো parents নেই, এই শুন্যতা কীভাবে পূরণ করব?” উত্তরে অধ্যাপক দেবনাথ বলেন, “শুন্যতা তোমার নিজের দ্বারা পূরণ করতে হবে। তুমি নিজের পরিস্থিতি fixed করতে পারবে এবং তোমার parents-এর লক্ষ্য অর্জন করতে পারবে।”
CSE বিভাগের শিক্ষার্থী Saiful Islam, focus ও consistency বজায় রাখার কৌশল জানতে চাইলে তিনি বলেন, নিজের কাছে উচ্চ প্রত্যাশা রাখতে হবে এবং লক্ষ্যকে প্রতিদিন স্মরণ করে কাজ করতে হবে। এলএলবি বিভাগের ২৫২ ব্যাচের শিক্ষার্থী Jahura Manjani লক্ষ্য অর্জনের পথে অন্যকে কষ্ট দেওয়া ও পিতামাতার প্রত্যাশা নিয়ে পড়াশোনা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, জীবনে নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার থাকতে হবে। “Focus on your goal. Don’t need to headache।” দিনশেষে তোমার সাফল্য তাদের সকল কষ্ট দূর করে দিবে।
BBA বিভাগের Dewan Fariya Maisha, consistency ও focus নিয়ে প্রশ্ন করেন যে motivational videos দেখতেও আমাদের focus থাকে না। তখন অধ্যাপক দেবনাথ বলেন, “Consistency-এর জন্য routine তৈরি করতে হবে। ঐ সময় তিনি Anisul Haque-এর ‘Nidua Pathar’ বইটির কথাও উল্লেখ করেন। দৈনিক ৮ ঘন্টার পড়ার Routine অনুসরণ করতে বলেন এবং জীবনে কি হতে চাই তা fixed থাকতে হবে।
সেমিনারটি শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস ও প্রেরণা জাগিয়েছে। এই ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।
প্রতিবেদন:
মোস্তাফিজুর রহমান
প্রভাষক, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়।

Notice