ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া (ইউওবি)-এর ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী শফিকুল ইসলাম মহোদয়ের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া (ইউওবি)-এর ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী শফিকুল ইসলাম মহোদয়ের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

views July 7, 2026

বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার এবং প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিশেষ এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ জুলকারনাইন। মোনাজাতে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব কাজী শফিকুল ইসলাম-এর দ্রুত ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনার পাশাপাশি ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া-এর উত্তরোত্তর সমৃদ্ধি, অগ্রগতি ও সার্বিক কল্যাণ প্রার্থনা করা হয়।

Notice