উদ্বোধন হলো UOB Language & Skills Development Institute

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ উদ্বোধন হলো UOB Language & Skills Development Institute। ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের এই নতুন প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে ইনস্টিটিউটের শুভ উদ্বোধন ঘোষণা করেন ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের পক্ষে প্রফেসর ড. তৌফিকুল ইসলাম মিথিল। মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দীন আহমেদ মহোদয়ের সভাপতিত্বে এবং সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ স্যারের সঞ্চালনায় অনুষ্ঠানে ইনস্টিটিউটের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক জনাব মো. নিয়াজ মাহমুদ সাকিব।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিরেক্টর অব হিউম্যান রিসোর্স অ্যান্ড ফাইন্যান্স জনাব মো. আনোয়ার হোসেন। এছাড়াও ব্রিটিশ কাউন্সিল মাস্টার ট্রেইনার সানা সাহিদ এবং অ্যাকাউন্ট সাপোর্ট অফিসার জনাব মো. শোয়েব খান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
সবশেষে মাননীয় উপাচার্য মহোদয়ের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রাণবন্ত ও বর্ণাঢ্য এ উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
UOB Language & Skills Development Institute-এর এই নতুন যাত্রা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে—এমন প্রত্যাশা সবার।
Other Post
-
(1)
-
(10)
-
(1)
-
(8)
-
(2)
-
(4)
-
(1)
-
(31)
-
(5)
-
(150)
-
(52)
-
(1)
-
(27)
-
(9)
-
(2)
Notice
Dec 19
2024
May 12
2026
Dec 19
2024
