দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সকল ট্রাস্টিজের গভীর শোক ও সমবেদনা

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সকল ট্রাস্টিজের গভীর শোক ও সমবেদনা

views December 30, 2025

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সকল ট্রাস্টিজের গভীর শোক ও সমবেদনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সকল সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় বলা হয়, স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতা-উত্তর রাজনৈতিক সংগ্রামে তাঁর দৃঢ় নেতৃত্ব, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বিদেশি আধিপত্যবিরোধী অবস্থান জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত।
কারাবন্দিত্ব, অসুস্থতা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি। একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি জাতিকে সাহস, দৃঢ়তা ও প্রতিবাদের ভাষা শিখিয়েছেন। তাঁর প্রয়াণে বাংলাদেশ হারাল এক সাহসী নেত্রী ও গণতন্ত্রের এক অকুতোভয় সৈনিককে।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ্ সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
শোক বার্তা প্রেরকঃ
মো. রোকন উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়।

Notice