ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিনব্যাপী স্প্রিং–২০২৬ ভর্তি মেলা সফলভাবে সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিনব্যাপী স্প্রিং–২০২৬ ভর্তি মেলা সফলভাবে সম্পন্ন

views January 27, 2026

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিনব্যাপী স্প্রিং–২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে আয়োজিত এ ভর্তি মেলায় শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় ও নানাবিধ সুযোগ-সুবিধাসহ এই ভর্তি মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি মেলায় শিক্ষার্থীদের জন্য ছিল—
🔹 ভর্তি ফি’তে ৫০% ছাড়
🔹 উন্নয়ন ফি’তে ৪০% ছাড়ে ভর্তির বিশেষ সুযোগ
📌 ভর্তি মেলার বিশেষ ছাড় আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল থাকবে।
উক্ত সময়ের মধ্যে আগ্রহী শিক্ষার্থীরা এই বিশেষ ছাড় ও সুবিধা গ্রহণ করে স্প্রিং–২০২৬ সেমিস্টারে ভর্তির সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম মহোদয় তাঁর বক্তব্যে বলেন—“শিক্ষাই জাতি গঠনের মূল চালিকাশক্তি। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় শুরু থেকেই গুণগত ও যুগোপযোগী উচ্চশিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্প্রিং–২০২৬ ভর্তি মেলায় শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতেও আধুনিক শিক্ষা ব্যবস্থা, দক্ষ শিক্ষকবৃন্দ এবং প্রযুক্তিনির্ভর একাডেমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া হবে।”

ভর্তি মেলার শেষ পর্যায়ে মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ মহোদয় তাঁর বক্তব্যে বলেন—“ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। স্প্রিং–২০২৬ ভর্তি মেলায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আমাদের সেই অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। আমরা আশা করি, নতুন শিক্ষার্থীদের হাত ধরেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।”

উক্ত ভর্তি মেলা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম এবং বোর্ড অব ট্রাস্টির সম্মানিত সকল সদস্যবৃন্দ ভর্তি মেলার সার্বিক কার্যক্রমে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রতিবেদকঃ
মো. রোকন উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়

Notice